উবারের সাবেক নিরাপত্তা প্রধান আটক

২১ আগষ্ট, ২০২০ ০৫:২২  
উবারের সাবেক নিরাপত্তা প্রধান জোসেফ সুলিভানকে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা। কোম্পানির হ‌্যাকিংয়ের ঘটনা ফেডারেল ট্রেড কমিশনের কাছে লুকানোর অভিযোগে তাকে দোষী সাব‌্যস্ত করা হয়েছে। খবর এনগ‌্যাজেট। ২০১৪ সালের প্রথমদিকে উবারে হ‌্যাকিংয়ের ঘটনা ঘটে। এফটিসিকে বিষয়টি জানানোর পরিবর্তে সুলিভান হ‌্যাকারকে বিটকয়েনের মাধ‌্যমে এক লাখ ডলার পরিশোধ করেন। তিনি উবারের বাগ বাউন্টি প্রোগ্রামের মাধ‌্যমে হ‌্যাকারকে এই অর্থ প্রদানের চেষ্টা করেন। যদিও ২০১৭ সালে উবার সুলিভানকে কোম্পানি থেকে বহিস্কার করে। বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বিষয়টি বুঝতে পারার পর তাকে বহিস্কার করা হয়। একইসাথে তার বিরুদ্ধে তথ‌্য লুকানোর অভিযোগ আনা হয়। উভয় অভিযোগের মাধ‌্যমে তাকে আট বছরের কারাভোগ প্রদান করা হয়েছে। ডিবিটেক/বিএমটি